রূপগঞ্জে জিয়ার মৃত্যুবার্ষিকীতে ওলামাদলের মিলাদ মাহফিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে জিয়ার মৃত্যুবার্ষিকীতে ওলামাদলের মিলাদ মাহফিল
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে জিয়ার মৃত্যুবার্ষিকীতে ওলামাদলের মিলাদ মাহফিল

রূপগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২০
রূপগঞ্জে জিয়ার মৃত্যুবার্ষিকীতে ওলামাদলের মিলাদ মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ওলামাদল আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের যাত্রামুড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদালতের এডিশনাল পিপি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা।

প্রধান অতিথি অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে এদেশের মানুষ আজীবন স্মরণ করবে। অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সামছুর রহমান খান বেনু বলেন, তৈমূর আলম খন্দকারের ভাই খোরশেদ আলম খন্দকার ৬০জন করোনায় মারা যাওয়া রোগীর দাফন করে নিজেই করোনায় সংক্রমিত। এ পরিবারের ব্যারিষ্টার মারিয়াম খন্দকার, খোরশেদ আলম খন্দকার, তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সুস্থ্যতা কামনা করেন। পরে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন জেলা ওলামাদলের সহ-সভাপতি কামাল খান, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মজিবুল্লাহ, তারাব পৌর ওলামাদলের সভাপতি আলম খান, সাইফুল ইসলাম জাহাঙ্গীর, আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন, তারাব পৌর মহিলাদলের সভাপতি রুনা লায়লা, সাধারণ সম্পাদক অজুফা বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..