রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত

রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৬) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২২) রাজু মিয়ার ছেলে।

এলাকার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের সময় ছুরি দ্বারা আহত হয় রাশেদুল ইসলাম ও হৃদয়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ভোরের দিকে তাদের মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..