রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

রূপগঞ্জে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল, বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা এলাকার আলম মিয়ার ছেলে সোহান মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফয়সাল, সোহান মিয়া নামের দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেন। তাদের কাছে ডিবি লেখা পোশাক, ০৩টি ওয়াকিটকি, ০১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নিয়মিত আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..