রূপগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
রূপগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন–ভাতার দাবিতে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। সোমবার ২০ এপ্রিল দুপুরে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এমনটা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এই কারখানায় সাড়ে ৭ হাজার শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকদের বকেয়া বেতন না দিয়েই গত ২৬ মার্চ কারখানাটি বন্ধ করে কর্তৃপক্ষ। ১০ ও ১৬ এপ্রিল বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি। পরবর্তীতে আজ শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা সকালে বেতন নেওয়ার জন্য কারখানার সামনে আসেন। কিন্তু মালিকপক্ষ তাদের বেতন দেয়নি।

এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা প্রধান ফটক আটকে রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় অনেককে। পরে রূপগঞ্জ থানা–পুলিশ ও কাচঁপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..