রূপগঞ্জে বেনজীরের সিলগালা করা বাড়িতে দুদকের তল্লাশি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে বেনজীরের সিলগালা করা বাড়িতে দুদকের তল্লাশি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে বেনজীরের সিলগালা করা বাড়িতে দুদকের তল্লাশি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
রূপগঞ্জে বেনজীরের সিলগালা করা বাড়িতে দুদকের তল্লাশি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক ও সিলগালা করা ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালাচ্ছেন জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১০ জুলাই) দুপুর ১টা থেকে রূপগঞ্জের গুতিয়াবো এলাকার আনন্দ হাউজিংয়ের বাড়িতে এই তল্লাশি শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলমান রয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমাদের তল্লাশি অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

তল্লাশি অভিযানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুর আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল, দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশন প্রমুখ।

গত ৬ জুলাই জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম এ বাড়িটি জব্দ করে।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেন। ওই তালিকায় এ বাংলোটিও ছিল। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের দিকে রূপগঞ্জে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে থাকাকালীন মাঝেমধ্যে এ বাড়িতে আসতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..