রূপগঞ্জে ব্রিজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে ব্রিজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে ব্রিজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
রূপগঞ্জে ব্রিজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার পাশ থেকে শামীম সুলতান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পূর্বচল উপ-শহরের ১৮ নং সেক্টরে এলাকা থেকে ঝুলানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সুলতান রাজধানী ঢাকার উত্তরা ৬নং সেক্টরের একটি মেসে থাকতো। সে আরআরএফ নামীয় একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিল। তার পিতার নাম ফজলুর রহমান।

জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহিন ফরাজি জানান, শুক্রবার সকালে পূর্বাচলের ১৮ নং সেক্টরের ৪৫ নং ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এসময় ওই যুবকের পকেট থেকে ভোটার আইডি কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তার পরিবারকে খবর দেয়া হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এসময় ওই যুবকের মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-হ-০৫-৫৪০২} জব্দ করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..