রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্কুল ছাত্র রোমান হত্যা মামলার অন্যতম আসামী গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে জেলার বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন এলাকায় আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেই আনন্দ মিছিলে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তখন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় নবকিশলয় স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া।

এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনাসহ ১০৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর পর থেকে পলাতক ছিলেন মামলার অন্যতম আসামি গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান জানান, গ্রেফতারের পর আসামী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডের আবেদন করে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আদালতে প্রেরণ করা হয়। তবে রিমান্ড শুনানি না হওয়ায় পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী আসামি শফিকুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..