এশিয়ান বাইপাস সড়কের রূপগঞ্জের কালনী ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক প্রাচারে ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইল ও সিমকার্ড আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার কালকীনি থানার আলীপুর সরদার বাড়ির মৃত.ফজলুর করিমের ছেলে মোঃআব্দুল কাদের, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল মিয়াজান বাড়ির মৃত.হুমায়ুন কবিরের ছেলে মোঃ মামুন মিয়া, ও চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার ধনাগদা সালু কবিরাজের বাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃআবুল হোসেন।
র্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাতে খবর ছিল প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে মাদক নিয়ে গাজীপুরের দিকে যাবে। র্যাবের চৌকস দল রাতে পূর্বাচল উপশহরের কালনী ট্রাক স্ট্যান্ডে অবস্থান নেয়। প্রাইভেটকারটি কালনী পৌঁছলে গতিরোধ করা হয়। পরে তল্লাশী চালিয়ে সাড়ে ৩৯কেজি গাজাঁ উদ্ধার করা হয়। এসময় মাদক প্রাচারে ব্যবহৃত প্রাইভেটকার, ৪টি মোবাইল, ৪ টিসিমকার্ড আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...