রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় অপহরণের শিকার দুই ব্যাক্তিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সজীব মিয়া (২৩), মোঃ লিটন মিয়া (৩০), মোঃ ইয়াসিন মিয়া (২৩) ও ইমন চন্দ্র বিশ্বাস (২২)।

র‌্যাব জানায়, অপহরণের শিকার মোঃ নাজমুল (২৮) ও মোঃ মুন্না (১৭) দুই জন পেশায় মোটর মেকানিক। ভিকটিম নাজমুলের চিটাগাং রোডে ট্রাক স্ট্যান্ডের পাশে একটি গাড়ির মেরামতের ওয়ার্কশপ রয়েছে। ১৩ মে তারিখ সকাল আনুমানিক ৯টার সময়ে গ্রেপ্তারকৃত আসামীরা গাড়ি মেরামতের কথা বলে ভিকটিম নাজমুল ও তার দোকানের কর্মচারী মুন্নাকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকায় নিয়ে যায় এবং সেখানে ভিকটিমদেরকে আটক করে রাখে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীরা ভিকটিম মোঃ নাজমুলের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের ভগ্নিপতির নিকট মুক্তিপণ হিসাবে তিন লক্ষ টাকা দাবি করে এবং টাকা না পেলে অপহরণকারীরা ভিকটিমদের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এই বিষয়ে ভিকটিম মোঃ নাজমুলের ভগ্নিপতি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃত আসামীদের ও অপহরণের শিকার দুই ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..