রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে স্কুল এন্ড কলেজের সভা কক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ ও সদস্য সচিব মো: নুর ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি হাজী মুজিবুর রহমান, সাইদুর আলম লিটন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মমিনুর রহমান, আবদুস ছালাম, স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি হাজ্বী মো: কবির হোসেন (১), আতিকুর রহমান(২), সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি নুসরাত জাহানসহ শিক্ষক-শিক্ষীকা প্রমুখ।

সভায় স্কুলের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফলের জন্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে পাঠ গ্রহন ও শিক্ষকদের পাঠদানের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এসময় ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে বলেন সৎ এবং নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালে শ্রী ভুবন মোহন কর্মকার তার পিতা শ্রী রেবতী মোহনের নামে এ স্কুলটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..