রৌদ্রছায়া-রূপান্তর সাহিত্য সম্মাননা পাচ্ছেন ১০ কবি-সাহিত্যিক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রৌদ্রছায়া-রূপান্তর সাহিত্য সম্মাননা পাচ্ছেন ১০ কবি-সাহিত্যিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি

রৌদ্রছায়া-রূপান্তর সাহিত্য সম্মাননা পাচ্ছেন ১০ কবি-সাহিত্যিক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
রৌদ্রছায়া-রূপান্তর সাহিত্য সম্মাননা পাচ্ছেন ১০ কবি-সাহিত্যিক

রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা-২০২২ ঘোষণা করা হয়েছে। এবার কিছুটা ভিন্নতা এসেছে এই সম্মাননায়। নবীন লিখিয়েরা পেয়েছেন অগ্রাধিকার। সাজানো হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে। এর মধ্যে পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন চার কবি-সাহিত্যিক।

আয়োজকরা জানান, মোট দশ ১০ কবি ও সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা। আগামী ১৫ সেপ্টেম্বর তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক।

এবার প্রবন্ধে গাজী মিজানুর রহমান, ছড়াসাহিত্যে নজরুল ইসলাম শান্তু, কবিতায় মিজানুর রহমান মিজান, বাচিকশিল্পে আনিছুর রহমান। গুণিজন সম্মাননা পাচ্ছেন রনজিত মন্ডল ও মনিরুল হক মনির।

এছাড়া পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন ফাহমিদা ইয়াসমিন, জি. এম. জুলফিকার আব্দুল্লাহ, ইউনুস আহমেদ ও কামরুল হাছান মাসুক।

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের চাষাড়ার কলেজ রোড ডাকবাংলো মিলনায়তন হলে অনুষ্ঠানের মাধ্যমে ১০ গুণি কবি ও সাহিত্যিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘সুন্দরের জন্য সাহিত্য’ এই স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে। এবার আসছে প্রবীণদের পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..