লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ফতুল্লায় খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন হাসান ভূইয়া আমি স্বতন্ত্র হলেও আমি জনগণের প্রার্থী : শাহ আলম নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজনসহ দুইজন গ্রেফতার, রিভালবার-গুলি উদ্ধার নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম হুমকি পাচ্ছে প্রভাবশালী প্রার্থীদের নেতাকর্মীরা! দিচ্ছে কে? নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়’

লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে সড়কে ও ফুটপাতের অস্থায়ী হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেন তিনি।

এ সময় তার সঙ্গে লাঠি হাতে তার কয়েকজন অনুসারীকেও দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, “হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। ফুটপাত তো বটেই, এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে দখল করে রেখেছে। পাঁচ আগস্টের পর একাধিকবার এসপি-ডিসির সঙ্গে কথা বলে তাদের সরানো হয়েছিল। কিন্তু আবারও দখল শুরু করেছে। তাই আজ কঠোর অবস্থান নিয়েছি এবং লাঠি হাতে নেমেছি।”

তিনি আরও বলেন, “কঠোর অবস্থান না নিলে এই ভ্যানগাড়ি ও হকারদের রাস্তা দখল বন্ধ করা যাবে না। যানজটমুক্ত শহর চাইলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। জনগণের স্বার্থে এই কঠোর উদ্যোগ নিয়েছি। অভিযান চলমান থাকবে।”

এর আগেও ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকারদের উচ্ছেদে কাজ করতে দেখা গেছে এ বিএনপি নেতাকে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার একটি বড় সংকট। হকারদের একাধিকবার পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও তারা প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দুইপাশের ফুটপাত দখল করে রাখেন। এতে নাগরিকদের স্বাভাবিক চলাচলে ব্যহত হয়। একইসঙ্গে সড়কে যানজটেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে হকার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..