লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব

দক্ষিণ কেরাণীগঞ্জের কোণ্ডার ব্রাহ্মণগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৫ মার্চ সকালে অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক এবং জয়া রাণী মন্ডল। এসময় দুপুরে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন, মনন সাহিত্য সংগঠনের সভাপতি কবি এস এ শামীম।

বিকালে আশ্রম প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি হরিদাস ঘোষের স্ত্রী কণিকা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সহকারী সম্পাদক হারাধন চন্দ্র দে। আলোচনা সভায় মন্দির কমিটির কোষাধক্ষ্য শ্রী অবিনাশ রক্ষিতের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নকুল বর্মন, অনুভব দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সভাপতি মদন মোহন সরকার, বাসুদেব ভক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ হিন্দু যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন গোস্বামী পুলক, ডা. ঋষিকেশ জয় দাস, ডা. পরেশ চন্দ্র মন্ডল ও নারায়ণ চন্দ্র কর্মকার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার।

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শ্রী জীবন সরকার, কার্যকরী সহ-সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী, সহ-সভাপতি জহরলাল সরদার, সহ-সভাপতি রতন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাশ ও প্রচার সম্পাদক অখিল কর্মকার প্রমুখ।

বক্তারা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শকে সকলের সামনে তুলে ধরেন।

এসময় স্বর্গীয় কানাই লাল সরকার, চারুবালা সরকার, পন্ডিত রামদাস আচ্যার্য ও অরুণ দাসের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কন্ঠশিল্পী রঞ্জন কুমার দাস ও তার দল ধর্মীয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..