শহরের জিমখানা বস্তি ও লেকপাড়ে যৌথ অভিযান, আটক ২৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শহরের জিমখানা বস্তি ও লেকপাড়ে যৌথ অভিযান, আটক ২৪
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

শহরের জিমখানা বস্তি ও লেকপাড়ে যৌথ অভিযান, আটক ২৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
শহরের জিমখানা বস্তি ও লেকপাড়ে যৌথ অভিযান, আটক ২৪

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে টানা তিন ঘণ্টা শহরের জিমখানা বস্তি ও লেকপাড় এলাকায় এই অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে যৌথ বাহিনী।

অভিযানে মাদক মামলার আসামী আলম চাঁন, জিমখানার পারভীন আক্তার (৩৫) ও আফরিনা আক্তার হাসি (৫০)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া দেড় কেজি গাঁজা, ৩০ পিস ইয়াবা, একটি বিদেশি মদের বোতল, তিনটি বড় ছুরি, একটি চাপাতি, দুটি লাঠি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় মাদকসেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির। সাজাপ্রাপ্তরা হলেন- নতুন জিমখানার মোখলেছের ছেলে মো. ফয়সাল (২১) ১২ দিন, জল্লারপাড়ের মোহাম্মদ লিটনের ছেলে রিফাত (২০) ১২ দিন, মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ মোস্তফা হোসেন (২৫) ১৪ দিন, দেওভোগ পাক্কা রোডের মৃত মোশারফ ভূঁইয়ার ছেলে জুবায়ের ভূঁইয়া রানা (৩৬) ২০ দিন ও নিতাইগঞ্জ ডালপট্টির মৃত চিত্তরঞ্জন নন্দীর ছেলে অভিনন্দী (৩০) ৭ দিন।

এ ছাড়া আটক ১৬ জনকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের আড্ডার তথ্য আমাদের কাছে রয়েছে। ফতুল্লায় অভিযানের পর এবার সদর থানার জিমখানায় অভিযান চালানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল আলম চাঁনকে গ্রেপ্তার করা, যার নামে অসংখ্য মাদক মামলা রয়েছে। অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আলম চাঁনের হেফাজত থেকে দেড় কেজি গাঁজা, বিদেশি মদ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুই নারীর কাছ থেকেও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হবে।

অভিযানটি পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির ও সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..