শহরে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শহরে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

শহরে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
শহরে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢল

এক দফা এক দাবী, শেখ হাসিনার পদত্যাগ জন্য চলমান কোটা আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি নারায়ণগঞ্জ শহরে ছাত্র, শিক্ষক, চিকিৎসক, অভিভাবক, গার্মেন্টসকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দল সহ সরকারি-বেসরকারি চাকুরীজীবি মানুষের ঢল নামে।

শিশু থেকে বড় বৃদ্ধ, নারী থেকে পুরুষ সবাই একতা প্রকাশ করে দলে দলে যোগ দেয় শিক্ষার্থীদের এ আন্দোলনে।এসময় চাষাড়া মোড়, শহীদ মিনার, বালুরমাঠ, প্রেস ক্লাব,দুই নং রেলগেইট, কলেজরোড,উত্তর চাষাড়া, ডনচেম্বার, মিশনপাড়া, চানমারি, নতুন কোর্ট ও ইসদাইর এলাকাগুলোতে কানায় কানায় আন্দোলনকারীরা ভরে যায়।

আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি জনতারা এক দফা দাবী আদায়ের লক্ষে নামে। তাদের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন এলাকার নারী পুরুষ এগিয়ে আসে।কেউ আসে আন্দোলন করতে আবার কেউ আসে আন্দোলনকারীদের জন্য পানি বা খাবার নিয়ে।

এসময় “শেখ হাসিনার সরকার এই মুহূর্ত বাংলা ছাড়, ছিঃছিঃ হাসিনা লজ্জায় বাঁচি না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, এক দফা এক দাবী খুনি হাসিনার পদত্যাগ” বিভিন্ন স্লোগানের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে নারায়ণগঞ্জ চাষাড়ার মোড় ও তার আশেপাশে। শিক্ষার্থীর আন্দোলনকে একতা প্রকাশ করে জড়ো হোন অভিভাবক, চিকিৎসক, শিক্ষক, অভিভাবক ও গার্মেন্টসকর্মী সহ সাধারণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..