শাহজালালে ইয়াবাসহ গ্রেফতার দুইজন কারাগারে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শাহজালালে ইয়াবাসহ গ্রেফতার দুইজন কারাগারে
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

শাহজালালে ইয়াবাসহ গ্রেফতার দুইজন কারাগারে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
শাহজালালে ইয়াবাসহ গ্রেফতার দুইজন কারাগারে
প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের কাগজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা বহনকালে গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- মো. ইয়ামিন ও মো. শরিফুল ইসলাম।

এর আগে ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ সেপ্টেম্বর তাদেরকে পৃথক ঘটনায় গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মো. ইয়ামিনকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুর পাড় থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

একই দিন বিকেল ৩টার দিকে মো. শরিফুল ইসলাম নামে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের কাছ থেকে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটকদের মধ্যে ইয়ামিনের নামে যাত্রাবাড়ী থানায় ইয়াবার আরও একটি মামলা আছে। ইয়ামিন বরিশাল জেলার হিজলা থানার শ্রীপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদারের ছেলে ও শরিফ ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়ার দক্ষিণ মীর হাজীরবাগ এলাকার মৃত তবারক হাওলাদারের ছেলে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা মূলত বাহক। এ মালামাল মূল মালিকের প্রতিনিধি তাদের কাছ থেকে সংগ্রহ করার কথা ছিল। আটক ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..