সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের নিয়ে গঠিত এবিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের নিয়ে গঠিত এবিসি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের নিয়ে গঠিত এবিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের নিয়ে গঠিত এবিসি

সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের নিয়ে গঠিত অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ‘সামার ডিলাইট’ (বর্ষাকালে)।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিস্থ অভিজাত রেস্টুরেন্টে অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) আয়োজিত সামার ডিলাইট (বর্ষাকাল) অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক, উপস্থাপক সহ ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) সাফল্য কামনার করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বনামধন্য উপস্থাপক আব্দুর নূর তুষার, অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) উপদেস্টা সামিয়া রহমান, ইকবাল বাহার জাহিদ (উদ্যেক্তা), ডা. জামিল আহম্মেদ, দেবাশীষ বিশ্বাস, সৈয়দ ইস্তিয়াক রেজা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের সাবেক ফুটবলার হাসান এমেলি ও মোস্তফা ফিরোজ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক, উপস্থাপক সহ ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক দৌলত মোঃ জাফরী, সদস্য দেবাশীষ রঞ্জন সরকার, খালেদ আক্তার চৌধূরী লিজা, আশফাকুর রহমান আদনান, শিপন আহসান, বিপাশা চক্রবতী, সাদিয়া আফরিন, নুজহাত আরফিন, শাওন আহসানুর রহমান, মঈন মিশু, কবিউল আজিজ, রাজেশ রঞ্জন সরকার, রশিদ কামাল, মোঃ আসাদুজ্জামান হাসান মেহেদী প্রমূখ।

আগত অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অল ব্রডকাস্টার’স কমিউনিটির (এবিসি) দেশের সরকারি ও বেসরকারি সব টেলিভিশন ও রেডিওর সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের প্লাটফর্ম।

অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ছিলেন ই এন্ড ই অটোমোবাইলস্ ট্রেডিং এবং এসিএফ ইন্টারন্যাশনাল কর্পোরেশন এর স্বত্বাধিকারী গাজী টিভির সিনিয়র সংবাদ পাঠিকা ও অল ব্রডকাস্টার’স কমিউনিটি (এবিসি)’র এডহক কমিটির সদস্য খালেদা আক্তার চৌধুরী লিজা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..