সন্তানের মধ্যে বেঁচে থাকে বাবা-মায়ের স্বপ্ন : চেয়ারম্যান সেন্টু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সন্তানের মধ্যে বেঁচে থাকে বাবা-মায়ের স্বপ্ন : চেয়ারম্যান সেন্টু
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

সন্তানের মধ্যে বেঁচে থাকে বাবা-মায়ের স্বপ্ন : চেয়ারম্যান সেন্টু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
সন্তানের মধ্যে বেঁচে থাকে বাবা-মায়ের স্বপ্ন : চেয়ারম্যান সেন্টু

নারায়ণগঞ্জের কাগজ : দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর সকালে স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু বলেন, মায়েরা হচ্ছেন তার সন্তানের প্রথম শিক্ষক আর শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। প্রত্যেক বাবা-মা স্বপ্ন দেখেন তার সন্তান আলোকিত মানুষ হয়ে পরিবারের সুনাম বয়ে আনার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে। সন্তানের মধ্যে বেঁচে থাকে বাবা-মায়ের স্বপ্ন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ভাল ফল নয় তোমাদের ভাল মানুষ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ মোতালেব মিয়া, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ গভর্নির বডির সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক, আলহাজ্ব মোঃ আমির হোসেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ নুরুল হুদা, হাজ্বী মিছির আলী বিশ্ববিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সদস্য হাজ্বী মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আরিফ উজ জামান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল, আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন ডিটু, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন টিপু, সানাউল্লাহ সানী, মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..