নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সুলতান উদ্দিন ভূঁইয়া (৬৯) আর নেই। ১৩ জুন শনিবার ভোর ৬টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তিনি জাতীয় পার্টি ১৯৮১ ও ১৯৮৯ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জের সংসদ সদস্য ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি গত ৪ বছর ধরে অসুস্থ্য ছিলেন। শনিবার ভোর ৬ টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। সুলতান উদ্দিন ভূইয়া দেশের অন্যতম সফল ব্যবসায়ী উপজেলার মুাড়াপাড়া এলাকার গুলবক্স ভূইয়ার চতুর্থ সন্তান। সুলতান উদ্দিন ভুইয়ার ৬ ভাই ও চার বোন।
শনিবার দুপুরে মুাড়পাড়া শাহী মসজিদের পাশে পরিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। সুলতান উদ্দিন ভুইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
আপনার মন্তব্য প্রদান করুন...