সাবেক মন্ত্রী গাজী আরও ৬ দিনের রিমান্ডে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাবেক মন্ত্রী গাজী আরও ৬ দিনের রিমান্ডে
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

সাবেক মন্ত্রী গাজী আরও ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক মন্ত্রী গাজী আরও ৬ দিনের রিমান্ডে

আড়াইহাজার থানার ২টি হত্যা মামলায় সাবেক সাংসদ পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৩দিন করে মোট ৬দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আড়াইহাজারের বাবুল মিয়া ও শফিক হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া দুটি পৃথক হত্যা মামলায় রিমান্ডের আবেদন করতে গোলাম দস্তগীর গাজীরকে আদালতে আনা হয়। হত্যার জন্য বন্দুক ও জড়িতদের নাম এবং ঘটনার সংক্রান্ত তথ্য নিয়ে সত্য উদঘাটনের জন্য আয়ু পক্ষ হতে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানাগেছে, আড়াইহাজার থানায় বাবুল মিয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ছাড়াও নামীয় আসামি রয়েছে ১৩১ জন, অজ্ঞাতনামা আসামি ১৫০ জন। এ মামলায় আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, সাবেক এমপি পুত্র অয়ন ওসমান, সাবেক এমপি পুত্র আজমেরী ওসমানসহ অনেকেই রয়েছে।

অন্যদিকে, আড়াইহাজারের শফিকুল ইসলাম শফিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ছাড়াও নামীয় আসামি রয়েছে ৪৫ জন, অজ্ঞাতনামা আসামি ১০০-১৫০ জন। মামলায় আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার অনেকেই রয়েছে।

উল্লেখ্য, ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা শান্তিনগর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই দিন আদালতে রূপগঞ্জের ছাত্র রোমান মিয়া হত্যাকান্ডে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..