নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত ডিপিডিসি এনওসিএস’র সকল কর্মচারী ও কর্মকর্তাদের আয়োজনে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় এনওসিএস ডিপিডিসি কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ফতুল্লা ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈনউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনওসিএস দক্ষিণ ডিপিডিসির প্রকৌশলী মমিন আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনওসিএস সার্কেল ফতুল্লা ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী শীতলক্ষ্যা মোঃ রুহুল আমিন ফকির, সহকারী প্রকৌশলী দীপন কুমার ঘোষ, প্রকৌশলী মোঃ ওলিউল্লাহ, এনওসিএস ফতুল্লা অঞ্চলের সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান হাওলাদার, যুগ্ম সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভিন্ন এলাকা থেকে ডিপিডিসি’র গ্রাহকদের সমস্যার কথা শুনে এবং এর সমাধানে অনুষ্ঠানের প্রধান অতিথি এনওসিএস দক্ষিন ডিপিডিসির প্রকৌশলী মমিন আবদুল মালেক বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ’ এভাবেই ডিপিডিসির প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী দিবারাত্রী কাজ করে যাচ্ছেন গ্রাহকের সেবা নিশ্চিত করতে। আমি অত্যন্ত আনন্দিত যে প্রচুর গ্রাহক সমাবেত হয়েছেন এ মতবিনিময় অনুষ্ঠানে। আমাদের দ্বায়িত্ব আপনাদের সেবা দেয়ার জন্য আর সেজন্য যখনই যেখানে বিদ্যুৎ সমস্যা দেখা দিচ্ছে তাৎক্ষনিকভাবে আমাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন। যদি সকলের টার্গেট ভিশন ২১ কিন্তু আমরা বিদ্যুৎ বিভাগ এগুচ্ছি আগামী বছর অর্থ্যাৎ মুজিববর্ষেই প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার নিশ্চিতের জন্য। আপনাদের সার্বক্ষনিক সেবা দানের জন্য আমরা প্রস্তুত আর দ্রুত সমস্যা সমাধানের জন্য ১৬১১৬ নম্বরে কল করুন তাহলে সমাধানে আমরা দ্রুত হাজির হবো আপনাদের পাশে। বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহকের সমস্যা সমাধানের জন্য তিনি আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমাধানের নির্দেশ দেন ফতুল্লা ডিপিডিসির কর্মকর্তাদের।
আপনার মন্তব্য প্রদান করুন...