সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নবকে ইয়াবা গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তার বাড়িতে থাকা সিসি ক্যামেরার ক্যাপচার মেশিন জব্দ করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জয়নব গ্রেফতার করা হয়। বিষয়দি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। এদিকে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানাগেছে, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রভাবশালীদের শেল্টারে থেকে প্রকাশ্যেই সকল প্রকার মাদক বিক্রি করে আসছিল সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার দুর্ধর্ষ লেডি সন্ত্রাসী ও স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নব। এরই মধ্যে জয়নবের মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় অনেকেই নানা ভাবে হয়রানির শিকারও হয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়া ও কতিপয় সাংবাদিকের মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রিসহ নানা অপকর্ম করে আসছিল জয়নব।

সূত্রে আরো জানা গেছে, আজিবপুর বাগানবাড়ি এলাকার ডাকাত সর্দার মৃত কাশেমের মেয়ে জয়নব। ডাকাতের মেয়ে জয়নব পিতার মতই দস্যুরানী হয়ে উঠে। কিশোরী কাল থেকেই সে জড়িয়ে পড়ে অপরাধ কর্মকান্ডে। যাত্রাদলের নাচনেওয়ালী থেকে মাদক সেবনের মাধ্যমে ডিসকু জয়নব অপরাধ জগতে প্রবেশ করে। এর পর নকল স্বর্ণ ব্যবসায় জড়িয়ে পরিচয় হয় স্বর্ণ চোরাকারবারী চক্রের সাথে। চোরাকারবারীদের পাল্লায় পড়ে শুরু করে মাদক ব্যবসা। মাদক সম্রাটরা তাকে ব্যবহার করে মাদক পাচারে। বিভিন্ন বিত্তবান পুরুষ শিকার করতে গিয়ে অসংখ্যবার বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। বিয়ে বিয়ে খেলা করেও জয়নব বহুল স্বামীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।

মাদক ব্যবসার প্রসার ঘটাতে কুমিল্লা জেলার মাদক সম্রাট শাহজাহান, আজিবপুরের মাঈনুদ্দিন, বন্দরের ডাকাত সর্দার আলম ও নারায়ণগঞ্জ মাজদাইরের বাহাদুরকে বিয়ে করে জয়নব। বর্তমানে আলম বহাল রয়েছে। জনয়বের পরিবারের সদস্যরাসহ মোট ২৮জন মাদক ব্যবসায়ী জয়নবের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে মাদক বিক্রিতে নিরাপত্তার জন্য বাড়ির চার পাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করে আসছিল জয়নব। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। তাবে তার সহযোগীরা এখনো প্রকাশ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..