সৈয়দপুরের শীর্ষ মাদক সম্রাট জাবেদ সহযোগীসহ ডিবির হাতে আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সৈয়দপুরের শীর্ষ মাদক সম্রাট জাবেদ সহযোগীসহ ডিবির হাতে আটক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

সৈয়দপুরের শীর্ষ মাদক সম্রাট জাবেদ সহযোগীসহ ডিবির হাতে আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
সৈয়দপুরের শীর্ষ মাদক সম্রাট জাবেদ সহযোগীসহ ডিবির হাতে আটক

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর আল আমিন নগর এলাকার চিহিৃত মাদক সম্রাট ও ৯ টি মামলার আসামী জাবেদ বেপারীকে ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স সহ আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল, ১ হাজার পিস ইয়াবা, ফেন্সিডিলের লেভেল, ফেন্সিডিলের খালি বোতল সহ মাদক সম্রাট সৈয়দপুর আল আমিন নগর এলাকার আব্দুল খালেকের পুত্র জাবেদ বেপারী, সহযোগী একই এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র হৃদয় হোসেন, ধর্মগঞ্জ এলাকার নাসিরউদ্দিনের পুত্র সালমান আহম্মেদকে আটক করে। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ৩টায় ডিবি পুলিশ মাদক সহ জাবেদকে আটকের সংবাদ শুনে আনন্দে মেতে উঠে এলাকাবাসী।

শুক্রবার ডিবি পুলিশের কাছে জাবেদকে আটকের সত্যতা জানতে ফোন দেয়া হলে জাবেদ নামে কাউকে আটক করা হয়নি বলে জানানো হয়। শনিবার ডিবি পুলিশ জাবেদকে আটকের কথা স্বীকার করে গণমাধ্যম কর্মীদের নিকট।

জাবেদের মাদক ব্যবসা জমজমাট ভাবে চললেও পুলিশ প্রশাসন নির্বিকার হওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সৈয়দপুর আল আমিন নগর এলাকার মৃত আব্দুল খালেক বেপারীর পুত্র চিহিৃত মাদক সম্রাট ও আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য জাবেদ বেপারী এলাকায় ফেন্সিডিল, ইয়াবা, গাজাঁর রমরমা ব্যবসা চালাচ্ছে।

শীর্ষ মাদক সম্রাট জাবেদ শহরের চিহিৃত এক মাদক সম্রাটের সেকেন্ড এন্ড কমান্ড এবং মাদক চালানের সহযোগী ছিল।বর্তমানে জাবেদ একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা চালালেও পুলিশ জাবেদকে আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়।

একটি সুত্র হতে জানা যায়,জাবেদের বিরুদ্ধে মাদক, ডাকাতি, হত্যা, মারামারী, চাদাঁবাজি সহ বর্তমানে অসংখ্য মামলা রয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬/১ এর ১০ এর ক ধারায় মাদক মামলা নং-৬২/১৯, সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং- ৫২/১৮, সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৪৫/১৮, সদর মডেল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং- ৭৯/১৭, সদর মডেল থানায় ধারা ৩০২, ৩৪ পেনাল কোর্ড ১৯৮০ সাল মামলা নং- ৬/১৫, সদর মডেল থানায় ধারা ১৪৩/৩৪৩/৪৪৭/৪১৪/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় মামলা নং- ২৬/১৭, সোনারগাঁ থানায় ৩৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৭৯/৩০৭/ ধারায় মামলা নং- ১১/১১, সোনারগাঁ থানায় ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড মামলা নং-১০/১১ উল্লেখযোগ্য।

জাবেদের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় সদর মডেল থানায় ২০১৯ সালের অক্টোবর মাসের ১৬ তারিখ।

জাবেদকে রক্ষা করতে একটি প্রভাবশালী চক্র উঠে পড়ে লেগেছে বলে জানান এলাকাবাসী। জিএমসিতে সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের জমিতে দেয়াল নির্মান করাকালীন সময়ে চাদাঁ দাবী করে ভাংচুর ও শ্রমিকদের মারধর করে। এ মামলায় জাবেদকে ২ নং আসামী করা হয়। ১নং আসামী করা গর্দা আলীকে।

প্রকাশ্যে জাবেদ মাদক ব্যবসাসহ নানান অপকর্ম করে বেড়ালেও অসাধু পুলিশ কর্মকর্তাদের সাথে রয়েছে গভীর সখ্যতা। তাই কয়েকবার পুলিশ আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিবার ছাড়া পেয়ে যায় মাদক সম্রাট জাবেদ বেপারী।

নাম প্রকাশ না করে এলাকাবাসী বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা কারী সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ থাকা সত্বেও কিভাবে মাদক শীর্ষ সম্রাট জাবেদ মাদক বিক্রি, জমি দখল সহ নানান অপকর্ম করে বেড়ায়। এ ব্যাপারে মাদক সম্রাট ও একাধিক মামলার আসামী জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কে সাধু বাদ জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..