স্কাউট সদা জাগ্রত থাকে : জেলা প্রশাসক জসিম উদ্দিন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্কাউট সদা জাগ্রত থাকে : জেলা প্রশাসক জসিম উদ্দিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

স্কাউট সদা জাগ্রত থাকে : জেলা প্রশাসক জসিম উদ্দিন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
স্কাউট সদা জাগ্রত থাকে : জেলা প্রশাসক জসিম উদ্দিন

ফতুল্লা সংবাদদাতা : স্কাউটদের নির্মল চরিত্রের প্রশংসা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেছেন, স্কাউট সদা জাগ্রত থাকে। তারাই পারবে ২০৪১ সালের পূর্বে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত আয়ের দেশ প্রতিষ্ঠা করতে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো স্কাউট ও কাব চালু হয়নি, আমি হুশিয়ার করে বলে দিতে চাই, আগামী ৬ মাসের মধ্যে সেই সমস্ত স্কুল গুলোর এমপিও ভূক্তিকরণ সহ সব ধরণের সুযোগ-সুবিধা প্রদান ও সহযোগীতা বন্ধ করে দেয়া হবে। আগামী এক বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জ জেলাকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা করতে চাই। ৪৭৫তম স্কাউট ইউনিট লিডার ও ৬৭৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২০ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ৭ জানুয়ারি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মহাতাঁবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, যে সমস্ত শিক্ষকেরা স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন করেছেন, আমি তাদের সম্মানিত করতে চাই। স্কাউট সারা বিশ্বে অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। নারায়ণগঞ্জে আজকে (মঙ্গলবার ০৭ জানুয়ারী) যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটি ব্যতিক্রমী আয়োজন।

জেলা প্রশাসক আরো বলেন, ৭১ এর বিজয়ের পর আমরা বিজয় উপভোগ করতে পারিনি। কেননা তখনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। ১০ জানুয়ারী তিনি যখন দেশে আসলেন, সেদিন বাঙ্গালি স্বাধীনতার পূর্ণ স্বাধ পেয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি নাহিদা বারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ফারহানা হক সুমি, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন।

এছাড়াও মহাতাঁবু জলসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা, শিফট ইনচার্জ শারমীন সুলতানা সাথী, ম্যানেজিং কমিটির সদস্য জামান, অহিদ হোসেন, মাইনুদ্দিন, আক্তার হোসেন, হুমায়ন কবির প্রমুখ। বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ৪৭৫তম স্কাউট ইউনিট লিডার ও ৬৭৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্ববৃহৎ স্কাউট ইউনিট লিডার সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..