স্বাধীনতা বিরোধীর হাতে মসজিদ কমিটি ১০ বছর জিম্মি ছিলো : খাঁন মাসুদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্বাধীনতা বিরোধীর হাতে মসজিদ কমিটি ১০ বছর জিম্মি ছিলো : খাঁন মাসুদ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

স্বাধীনতা বিরোধীর হাতে মসজিদ কমিটি ১০ বছর জিম্মি ছিলো : খাঁন মাসুদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
স্বাধীনতা বিরোধীর হাতে মসজিদ কমিটি ১০ বছর জিম্মি ছিলো : খাঁন মাসুদ

নারায়ণগঞ্জের কাগজ : বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন মাসুদ বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি দশ বছর ধরে জামাত-বিএনপি ও হেফাজতের অনুসারীরা আল-আমিন জামে মসজিদ ও আবাসিক এলাকার পরিচালনা করেছে। বুধবার ১১ সেপ্টেম্বর বিকালে বন্দর খেয়াঘাটস্থ সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

খাঁন মাসুদ বলেন, আমিন আবাসিক এলাকায় জামাত-বিএনপির একটি ঘাটি তৈরি করে একক নিয়ন্ত্রণে পরিচালনা করে থাকে। তারা বাড়িওয়ালাদের কোন মূল্যায়ন করেনি। মসজিদ কমিটিতে সভাপতি ও সেক্রেটারী ছাড়াও অন্য পদে যারা আছে তাদের সাথে কোন সমন্বয় করেনি। নিজেরাই মনগড়া ভাবে মসজিদ কমিটি পরিচালনা করছে। বিগত দুই মাস আগে আমিন আবাসিক এলাকার সমস্ত বাড়িওয়ালারা মিলে স্বাধীনতা স্বপক্ষের শক্তি মোজাম্মেল হক ও লুৎফর রহমানকে ১৫২ জন বাড়িওয়ালারা স্বাক্ষর করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। কমিটি পরিচালনার ১ মাস পর কোন অপশক্তি ইশারায় আবার ঐ কমিটি ভেঙে নিয়ে পূনরায় ভোটের মাধ্যমে নির্বাচন দিয়েছে। যেহেতু নির্বাচন দিয়েছে আমি চাই নির্বাচনের দিন সাংবাদিক এবং প্রশাসন উপস্থিত থেকে জনসম্মুখে ফেয়ার নির্বাচন করার জন্য।

খাঁন মাসুদ আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা আগের কমিটিকে সেল্টার দিচ্ছে। তারা অনেক শক্তিশালী, তারা নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার জন্য পায়তারা করে যাচ্ছে। এইভাবেই তো মসজিদ কমিটি নির্বাচন মানুষের কাছে প্রশ্নবৃদ্ধ হয়ে আছে। যেহেতু বৈধ কমিটিকে স্বাধীনতা বিরোধী শক্তিরা অবৈধ বানিয়েছে। যেহেতু সমস্ত বাড়িওয়ালারা এক হয়ে কমিটি করেছে এই নির্বাচনে যেনো কারচুপি না হয় সমস্ত বাড়িওয়ালারা এক হয়ে আছে। আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি মোজাম্মেল হক ও লুৎফর রহমানের প্যানেলকে সমর্থন করলাম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..