হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০০৫ ব্যাচের পূর্নমিলনী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০০৫ ব্যাচের পূর্নমিলনী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০০৫ ব্যাচের পূর্নমিলনী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০০৫ ব্যাচের পূর্নমিলনী

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০০৫ সালের ব্যাচের শিক্ষার্থীদের পূর্নমিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৩ জানুয়ারি সকালে বিদ্যালয়ের অডিটরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান লিটন। কো-অপ্ট সদস্য সাংবাদিক দিলিপ কুমার মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর হোসেন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা স.ম নুরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, বর্তমান ও সাবকে শিক্ষক মন্ডলী।

এ সময় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাকিবুল হাসান রাকিব, সাইদুর রহমান শাকিল, সামসুল আরেফিন, নাদিম খান, নুরতাজ শারমীন কলি, মোসাম্মৎ মুক্তা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..