হাকিম ভূঁইয়ার হস্তক্ষেপে খাদ্যসামগ্রী পেলো অসহায় পরিবার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হাকিম ভূঁইয়ার হস্তক্ষেপে খাদ্যসামগ্রী পেলো অসহায় পরিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

হাকিম ভূঁইয়ার হস্তক্ষেপে খাদ্যসামগ্রী পেলো অসহায় পরিবার

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
হাকিম ভূঁইয়ার হস্তক্ষেপে খাদ্যসামগ্রী পেলো অসহায় পরিবার

বৃহম্পতিবার ৩০ এপ্রিল সকাল থেকে আড়াইহাজার পৌরসভা বাজারে বিভিন্ন লোকের কাছে অর্থ সহযোগিতা চাচ্ছিলেন তারা। এক পর্যায়ে দেখা হয় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়ার সঙ্গে। তাদের কথা শোনে তিনি প্রথমে কিছু অর্থ তাদের হাতে তুলে দেন।

ভুক্তভোগী (ছদ্ম) নাম খালেদা বলেন, তিনি তার বোনের চার সন্তান ও তার তিন সন্তান নিয়ে কয়েক দিন ধরে ঘরে খাবারের কষ্ট করছিলেন। আজ তাদের ঘরে খাবার বলতে কিছু ছিল না। স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় বাবুল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন তারা। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন চুরাইন বাড়িখালি এলাকার বাসিন্দা। অন্য জেলার বাসিন্দা হওয়ায় তাদের কোনো সহযোগিতা এ পর্যন্ত দেয়া হয়নি বলে জানান খালেদা।

তিনি জোগালির কাজ করে সংসার চালাতেন। এখনতো কাজ বন্ধ। এতে আয়ও বন্ধ। কোনো উপায় না পেয়ে তিনি বোনের মেয়ে (ছদ্ম) নাম সনিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের কাছে অর্থ সহযোগিতা চাইতে অনেকটা বাধ্য হন। এক পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছা্ঈদ মল্লিক সাহেব ফোন করেন সাংবাদিক হাকিম ভূঁইয়া। পরে তিনি ( আবু ছা্ঈদ মল্লিক ) ২০ কেজি চালসহ অন্যান্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেন দেন। তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভূঁইয়া, আড়াইহাজার থানা মজিব সেনা ঐক্যপরিষদের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা ও প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের কর্মচারি মোজ্জামেল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..