হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার : হাসনাত আবদুল্লাহ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার : হাসনাত আবদুল্লাহ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার : হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার : হাসনাত আবদুল্লাহ

হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ৫ আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী যেসব দল রয়েছে; তাদের সঙ্গে আমাদের মতে অমিল হবে, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হবে, আবার সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করব। কিন্তু একটা জায়গা স্পষ্ট- হাসিনা ও তার ফ্যাসিবাদ যেকোনো রূপ, মত, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই ছাত্রনেতা বলেন, আপনারা এখনও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন। উনি (শেখ হাসিনা) হচ্ছে বাংলাদেশের কসাই। দুই হাজার মানুষকে শেখ হাসিনা শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মিডিয়াতে কেন ফ্যাসিবাদী, খুনি হাসিনা লেখা যায় না? এটা যদি আপনারা না লেখেন বা বলেন তাহলে আমরা বলবো; আওয়ামী ফ্যাসিবাদী যে মিডিয়া কাঠামো ছিল, আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব- সেই মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে। তারা দেশ-জাতি ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সুশীলতাকে ছুঁড়ে ফেলে দিয়েছি বলে এই গণঅভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা চলবে না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..