নারায়ণগঞ্জের কাগজ : নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাজমুল আলম সজলের উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগীতায় ১৬নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নতুন ভোটারদের দেওভোগ পাকা রোডে অবস্থিত ২২/২৩নং দেওভোগ আদর্শ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবি তোলা কার্যক্রম শুরু হয়।
১২ সেপ্টেম্বর দেওভোগ ওয়েষ্ট রোড দক্ষিন, এল এন এ রোড দক্ষিন, দেওভোগ পাকারোডের নতুন ভোটারদের ছবি তোলা হয় বিদ্যালয়ে এবং ভোটারদের সাথে করে জন্ম নিবন্ধন অনলাইন ফটোকপি, বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি নিয়ে আসতে হবে।
নাসিক ১৬নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম চলবে ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২২/২৩নং দেওভোগ আদর্শ বালক/বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আপনার মন্তব্য প্রদান করুন...