২৩নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
২৩নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

২৩নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
২৩নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ : বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ভাতার বহি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা সমাজসেবার যৌথ আয়োজনে এ ভাতা বহি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিরদের মাঝে ভাতার বহি বিতরণী অনুষ্ঠানে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সমাজসেবা অফিসার এস. এম মোক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল আমান জামে মসজিদ ও একরামপুর ইস্পাহানী বড় জামে মসজিদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, আদর্শ সমাজ কল্যাণ পঞ্চায়েত কমিটির সভাপতি ইয়াকুব হোসেন প্রদীপ, বন্দর থানা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি এড. শাহ আলী পিন্টু খাঁন, ইউনিয়ন সমাজকর্মী সরোয়ার সুলতানা, কারিগরি প্রশিক্ষক সাদেকা পারভিন, সাহানাজ বেগম, সালমা আক্তার প্রমুখ।

এ সময় ২৩নং ওয়ার্ডের ৮০জন বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার বহি প্রদান করা হয় এবং সাথে ১শ টাকা করে গাড়ি ভাড়া দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..