৩ মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা মতি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৩ মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা মতি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

৩ মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা মতি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
৩ মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা মতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিনদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান জানান, তিন মামলায় রিমান্ড শুনানী শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করে পুলিশ।

মতিউর রহমান মতি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি এলাকা ছাড়েন।
পুলিশের সূত্রমতে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সময় হতাহতের ঘটনায় যুবলীগ নেতা মতির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও যাত্রাবাড়ি থানায় হত্যা এবং হত্যার চেষ্টার অভিযোগে প্রায় দুই ডজন মামলা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..