৬ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৬ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
৬ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে কারাগারে পাঠিয়েছে আদালত। ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত তাকে কারাগারে পাঠায়। এদিন সাবেক এমপির বিরুদ্ধে পুলিশ আর কোন মামলায় রিমান্ড আবেদন করেনি।

তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরির্দশক আব্দুর রশীদ। তিনি জানান, শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় রূপগঞ্জ থানা পুলিশ ১০ দিনের রিমান্ড এর আবেদন করে গত রোববার, সেদিন আদালত জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে। আজ রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ২৪ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, নিহত রোমান মিয়া (১৭) উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আনোয়ার হোসেনের ছেলে। সে পুনর্বাসন কেন্দ্রেরে একটি উ”চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সন্ধ্যায় চনপাড়ায় ছাত্র-জনতার একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলকে পন্ড করতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর ও গোলাম মূর্তজার নির্দেশে আওয়ামী লীগের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় নিহত রোমানের গলা, ঘাড়, হাত, বুক ও পিঠে কয়েকটি গুলি লাগে। তাকে উদ্ধার করে ¯’ানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিনা ময়নাতদন্তেই তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে গত ২০ আগষ্ট রূপগঞ্জ থানায় মামলায় দায়ের নিহতের খালা রিনা খান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এবার তিনি মন্ত্রীত্ব পাননি। এর আগে আরো দুইবার একই আসনে তিনি এমপি ছিলেন। তিনি একবার বস্ত্র ও পাট মন্ত্র হন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..