চাষাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে অপহরণের চেষ্টা, গাড়িসহ আটক ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাষাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে অপহরণের চেষ্টা, গাড়িসহ আটক ১
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

চাষাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে অপহরণের চেষ্টা, গাড়িসহ আটক ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
চাষাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে অপহরণের চেষ্টা, গাড়িসহ আটক ১

নারায়ণগঞ্জের কাগজ : দাবীকৃত যৌতুক না দেয়ায় স্বামী মোঃ রাসেল হোসেন বাবু কর্তৃক স্ত্রী কানিজ ফাতিমা লিজাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্ত্রী লিজা স্বামী রাসেলসহ নামীয় ও অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলেও ঘটনার সত্যতা পেয়ে একটি মামলা করা হয় যার নং- ৩১(১০)১৯ইং।

অভিযোগ সূত্রে জানা যায়, শরিয়তপুর জেলার নড়িয়ার আবদুল কাদের মোল্লার মেয়ে কানিজ ফাতেমা লিজার সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক ২০১১ সালের ২৫ মার্চ ঢাকা মিরপুরের আবুল হোসেনের ছেলে রাসল হোসেন বাবুর সাথে বিবাহ হয়। তাদের সংসারে মাহাজাবী নামে ৪ বছরের একটি সন্তানও রয়েছে। বিবাহের পর থেকেই স্বামী রাসেল ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করতো।

গত ২০ অক্টোবর সদর মডেল থানাধীন উত্তর চাষাড়া ছোট মসজিদ সংলগ্ন মনিরুজ্জামানের ভাড়াটিয়া বাড়িতে (বর্তমানে আমরা বসবাস করছি) আসিয়া পুনরায় ৫লাখ টাকা যৌতুক দাবী করে। এতে অস্বীকার করলে রাসেল, মিরপুর শাহআলী এলাকার হাসান সরদারের ছেলে ফারুক (ড্রাইভার), একই এলাকার পারভেজসহ অজ্ঞাত আরো ৪/৫ জন বিবাদী আমাকে কিল-ঘুষি লাথি মেরে ঢাকা মেট্রো-ট১৯-৪৭০৮ নম্বরের একটি হাইয়েচ গাড়িয়ে জোড়করে তুলে নেয়ার চেষ্টা করে।

এ সময় আমার বোন তানিয়া তাদেরকে বাধা প্রদান করিলে বিবাদীরা তাকে শ্লীলতাহানীসহ কিল, ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। আমার মা তাদেরকে বাধা প্রদান করলে বিবাদীরা তাকেও মারধর করে এবং গাড়ির গেইট দিয়ে চাপা দিলে আমার মা গুরুতর জখম করেন। এ ঘটনায় পুলিশ স্বামী রাসেলকে আটক করতে না পারলেও গাড়িরসহ চালক ফারুককে আটক করে।

এ সময় আমার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আমি, আমার মা এবং বোন খানপুর ৩০০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় উপস্থিত হয়ে পুলিশের নিকট অভিযোগ দায়ের করি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..