দেওভোগে মাদক বিক্রেতার বাড়িতে ডিবির অভিযান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেওভোগে মাদক বিক্রেতার বাড়িতে ডিবির অভিযান
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

দেওভোগে মাদক বিক্রেতার বাড়িতে ডিবির অভিযান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
দেওভোগে মাদক বিক্রেতার বাড়িতে ডিবির অভিযান

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর নূর মসজিদ এর পাশে মোঃ সিদ্দিকুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে কয়েক প্যাকেট ইয়াবার জিপার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মাহফুজুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিদ্দিকুর রহমানের বাড়িতে অভিযান চালাই। নিচতলায় আল-আমিনের ফ্লাটটি বন্ধ পেলে বাড়ির মালিক সিদ্দিকুর রহমান এসে ঘরের দরজা খুলে দেন। এ সময় কয়েক প্যাকেট ইয়াবার খালি জিপার ফ্লোরে ছড়িয়ে-ছিটিয়ে দেখা যায়। সেখানে সাধারন মানুষের উপস্থিতিতে পরে আমরা ঘর থেকে বেড়িয়ে আসি।

তিনি আরও বলেন, বাড়ির মালিক সিদ্দিকুর রহমানও নাকি সন্ধিহান রয়েছে ভাড়াটিয়া আল-আমিন সর্ম্পকে। আল-আমিন কয়েকদিন পর পর বাড়িতে আসে এবং কি কাজ করে তাও তিনি ভালভাবে বলতে পারেনা।

এদিকে স্থানীয়রা জানান, সিদ্দিকুর রহমান প্রায় ৪ বছর পূর্বে মুন্সিগঞ্জ থেকে এসে এখানে একে একে চারটি বাড়ির মালিক বনে যান। তার ছেলে রাজিব নাকি এ ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং নীচ তলায় অবস্থানকারী আল-আমিন রাজিবের এ ইয়াবা ব্যবসার অন্যতম সদস্য। ছেলের মাদক বিক্রির কাঁচা টাকায় নাকি অল্প সময়ের ভেতরে তিনি এতগুলো বাড়ির মালিক হয়েছেন। আবার কেউ কেউ বলছেন সিদ্দিকুরের কয়েকটি ছেলে দক্ষিন আফ্রিকায় থাকে।

এ বিষয়ে বাড়ির মালিক মোঃ সিদ্দিকুর রহমানের ব্যবহৃত মুঠোফোন (০১৬৮২৪৯৮###) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..