ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ : কাশীপুরে যৌন নিপীড়ক হেলাল গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ : কাশীপুরে যৌন নিপীড়ক হেলাল গ্রেফতার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ : কাশীপুরে যৌন নিপীড়ক হেলাল গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ : কাশীপুরে যৌন নিপীড়ক হেলাল গ্রেফতার

মোঃ ওয়ারদে রহমান : ফতুল্লার কাশীপুর এলাকায় ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগে হেলাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল। কিন্তু জনরোষের কারণে তার সে চেষ্টা ভেস্তে যায়।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে কাশীপুর খিলমার্কেট এলাকার যুবলীগ নেতা শ্যামলের অফিস থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক হেলাল কাশীপুর খিলমার্কেট এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে। এর আগেও হেলালের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের একাধিক অভিযোগ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।

তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার বিষয়টি অস্বীকার করেন আনিসুর রহমান শ্যামল। তিনি নারায়ণগঞ্জের কাগজকে বলেন, আমি এলাকায় ছিলাম না। লোকজন তাকে ধরে আমার অফিসে নিয়ে এসেছে। পরে কয়েকজন আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। যারা এনেছে তারাই বিষয়টি ভাল বলতে পারবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..