রূপগঞ্জ পূর্বাচলে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জ পূর্বাচলে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ পূর্বাচলে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
রূপগঞ্জ পূর্বাচলে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকার ৩০০ ফিট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা সরকার বিরোধী শ্লোগান দেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে জলসিঁড়ি এলাকায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের প্রথম দিন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সুলতান মাহমুদ ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা কাঞ্চন ব্রিজ এলাকা থেকে লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় গিয়ে টায়ারে অগ্নিসংযোগ করেন।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। এতে সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (বি-সার্কেল) আবির হোসেন বলেন, ৩০০ ফিট সড়কে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঝামেলার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..