মহাসড়কে বিএনপি ঠেকাতে লাঠি হাতে মহানগর যুবলীগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মহাসড়কে বিএনপি ঠেকাতে লাঠি হাতে মহানগর যুবলীগ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

মহাসড়কে বিএনপি ঠেকাতে লাঠি হাতে মহানগর যুবলীগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
মহাসড়কে বিএনপি ঠেকাতে লাঠি হাতে মহানগর যুবলীগ

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের ২য় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লাঠি হাতে অবস্থান করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা-মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা অবস্থান নেন। এসময় তারা বিএনপি-জামায়াতের অবরোধ বিরোধী নানা স্লোগান দেন। পরবর্তীতে মহাসড়কে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা সরে যান।

যুবলীগ নেতাকর্মীরা বলেন, বিএনপি অবরোধের নামে যেন কোনো প্রকার নাশকতা বা অগ্নিসন্ত্রাসী না করতে পারে সেজন্য নেতাকর্মী নিয়ে অবস্থান করছি আমরা। বিরোধী দলকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তত আমরা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমেদসহ অন্যান্য নেতারা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সড়কের কোথাও যেন কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..