আতংকে গাবতলীবাসী : বাবু হত্যা মামলার আসামীদের মহড়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আতংকে গাবতলীবাসী : বাবু হত্যা মামলার আসামীদের মহড়া
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

আতংকে গাবতলীবাসী : বাবু হত্যা মামলার আসামীদের মহড়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
আতংকে গাবতলীবাসী : বাবু হত্যা মামলার আসামীদের মহড়া

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় ডিস ব্যবসায়ী আশরাফুল আলম বাবু হত্যা মামলার আসামীরা জামিনে এসে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাবু হত্যা মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক ও উজ্জল ইতিমধ্যে এলাকায় মহড়া দিচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

কেননা বিগত দিনগুলোতে রফিক বাহিনী তান্ডব এখনো ভুলেনি গাবতলী টাগারপাড়ের বাসিন্দারা। সম্প্রতি রফিক জামিনে আসায় তার বাহিনীর সদস্যরা সক্রিয় হতে শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত থেকে এলাকায় অস্ত্রসহ মহড়া দিচ্ছে রফিক ও তার বাহিনী।

জানাগেছে, ২০১৫ সালের ২৩ জুলাই রাতে ডিস ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবুকে প্রকাশ্যে ফিল্মি ষ্ট্যাইলে গুলি করে হত্যা করে একই এলাকার আব্দুল জিলানীর পুত্র রফিকুল ইসলাম রফিকসহ কয়েক জন সন্ত্রাসী।

মামলার অন্যান্য আসামীরা হলো- স্থানীয় সন্ত্রাসী উজ্জল, চঞ্চল, আজিম, জনি, নয়ন, মনির, টুটুল। হত্যার পরের দিন নিহত বাবুর ভাই সোহেল ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তিতে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলাটি প্রথমে এসআই আলিম সিকদার দায়িত্ব পান। এসআই আলিম সিকদার বদলীর পর এসআই মাজহারুল ইসলাম ও সর্বশেষ এসআই টুটুল মোল্লা তদন্তের দায়িত্বর পান। তড়িগড়ি করে দুই আসামীর নাম বাদ দিয়ে আদালতে মামলার অভিযোগ পত্র জমা দেয় এসআই টুটুল। অভিযোগ পত্র জমা দেওয়া প্রায় দেড় মাস পর নিহত বাবুর পরিবার জানতে পারে আদালতে অভিযোগ পত্র জমা হয়ে গেছে। পরবর্তিতে মামলাটি পুনরায় তদন্তে করতে আদালতে আবেদন জানায় বাদী সোহেল। আর ২০১৮ সালের ১৩ জুন বাবু হত্যা মামলা পুনারায় তদন্তে পিবিআইকে নির্দেশ দেন অতিরিক্ত চীফ জুটিশিয়াল অশোক কুমার দত্তের আদালত। মামলটির অভিযোগপত্রটি আদালতে জমা দিয়েছে পিবিআই।

তবে সম্প্রতি রফিক ও তার ভাই উজ্জল জামিনে এসে এলাকায় এলাকায় মহড়া দিচ্ছে। তবে হঠাৎ এলাকায় রফিকের মহড়া দেখে নিহত বাবুর পরিবারসহ স্থানীয়রা আতংকে রয়েছেন। রফিকের প্রকাশ্যে আসার বিষয়টি নজরদাবী বাড়ানোর জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। কেননা রফিক প্রকাশ্যে আসা মানেই পুনরায় শান্ত গাবতলী সন্ত্রাসীদের তান্ডবে অশান্ত হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..