রূপগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আশিক ইকবালের মিথ্যা অভিযোগ, তীব্র ক্ষোভ!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আশিক ইকবালের মিথ্যা অভিযোগ, তীব্র ক্ষোভ!
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আশিক ইকবালের মিথ্যা অভিযোগ, তীব্র ক্ষোভ!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
রূপগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আশিক ইকবালের মিথ্যা অভিযোগ, তীব্র ক্ষোভ!

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজমুল আলম নাহিদের বিরুদ্ধে চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী আশিক ইকবাল কর্তৃক মিথ্যা অভিযোগ দায়ের করায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে আশিক ইকবাল কর্তৃক মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জন্য আহবান জানান স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। নইলে আশিক ইকবালকে কায়েতপাড়া হতে অবাঞ্ছিত ঘোষনা করা হবে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাহিদ গণমাধ্যমকে বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা ও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি পরে জানতে পারি ঘটনা ঘটেছে ৮ নং যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সাথে। মিজান একটি দেয়াল নির্মাণ কাজ করাকালীন চাঁদাবাজ আশিক ইকবাল ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় আশিক ও মিজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী চাঁদাবাজ আশিক ইকবালকে গনপিটুনী দিলে দৌড়ে পালিয়ে যায়। অথচ আমাকে এক নম্বর বিবাদী করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। আমার সুনাম হানির অপচেষ্টা করছে আশিক ইকবাল। রূপগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগটি তুলে ধরা হলোঃ

আমি মোঃ আশিক ইকবাল, পিতা- মৃত জনাব আলী, সাং-পশ্চিমগাও, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ। রুপগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করিতেছি যে, আমি রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি, পাশাপাশি আমি বালুর ব্যবসা করি। গত ইং ১৫ ডিসেম্বর বিকাল অনুমান সাড়ে ৪টার সময় রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাও, সাকিনে অবস্থিত আওয়ামীলিগের অফিস আছে। আমি সহ আরো অনেক লোকজন উক্ত অফিসে অবস্থান করিয়া দলীয় কার্যক্রম সংক্রান্তে আলাপ আলোচনা করিতেছিলাম, এমন সময় আসামী ১। নাজমুল হাসান নাহিদ(৩৮)পিতা-জায়েদ আলী, সাং-পূর্বগ্রাম, ২। সফিউল্লাহ (৪০) পিতা-ইমান আলী, ৩। নাঈম (৩৯) পিতা-শামসু, উভয় সাং-পূবগ্র্রাম মধ্যপাড়া,৪। মিজান (৪১) পিতা-আব্দুল আজিজ মালা, সাং-পশ্চিমগাও, ৫। মোঃ খোকন (৩৯) পিতা-মোঃ রাজু, সাং-পশ্চিমগাও ৬। মোঃ সোহেল (৩৯) পিতা-হাশেম, সাং-পূর্বগ্রাম, ৭। তানভীর (৪১) পিতা-নাছিরউদ্দিন ওরফে নাছু সাং-পূর্বগ্রাম, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জগণ সহ অজ্ঞাত নামা ৩০/৪০ জন আসামী জোটবদ্ধ হয়ে হাতে লোহার রড, রাম দা, ছেন দা, বাশের লাঠি, পিস্তল, ককটেল ইত্যাদি সহকারে রুপগঞ্জ থানাধীন থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও সাকিনে অবস্থিত আমাদের যুবলীগ এর প্রধান কার্যারয়ে অনধিকার প্রবেশ করিয়া বালু ভরাটের ব্যবসাকে কেন্দ্র করিয়া শত্রুতার জের ধরিয়া আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি আসামীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং আসামী নাজমুল হাসান নাহিদ এর হুকুমে সকল আসামীরা আমাকে এলোপাথাড়িভাবে মারপিট করে। এই সময় উক্ত অফিসে থাকা আমার প্রতিবেশী ছোট ভাই তালহা (২৮) পিতা-আব্দুস সোবহান, সাং-পশ্চিমগাও, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ঠেকাইতে গেলে ২নং আসামী সফিউল্লাহ হাতে থাকা রাম দা দিয়া খুন করার উদ্দেশ্যে তালহার মাথার মাঝখানে কোপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। সাক্ষী মোহর আলী(৩২) পিতা-মোঃ সমিজউদ্দিন, সাং-চনপাড়া, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ঠেকাইতে গেলে ৪ নং আসামী মিজান হাতে থাকা লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে মাথায় বাড়ি দিয়া মারাত্মক ফাটা রক্তাক্ত জখম করে। সাক্ষী জসিম (৪৭), সোহেল (৪২), রাকিব (৩০), মিকাইল (২৫), জাকারিয়া (৫০) ও কালাম (৩৫) গন সহ অন্যান্য লোকজন ঠেকাইতে গেলে আসামীরা সকলেই তাদেরকে এলোপাথাড়িভাবে মারপিট করিয়া নীলাফুলা জখম করে। এলাকার লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামীরা অফিসের চেয়ার টেবিল ভাংচুর করিয়া অনুমান ১,৫০,০০০/ টাকার ক্ষতিসাধন করে এবং প্রাণনাশের হুমকি দিয়া চলিয়া যায়।

অপর দিকে আওয়ামী লীগ নেতা নাজমুল আলম নাহিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কাহিনী উল্লেখ করে মিথ্যা অভিযোগ করায় স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..