রামারবাগে প্রতারক ভাইয়ের বিরুদ্ধে বোনের থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রামারবাগে প্রতারক ভাইয়ের বিরুদ্ধে বোনের থানায় অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

রামারবাগে প্রতারক ভাইয়ের বিরুদ্ধে বোনের থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
রামারবাগে প্রতারক ভাইয়ের বিরুদ্ধে বোনের থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রামারবাগে বসত বাড়ির অংশ জোরপূর্বক দখল করে রাখার প্রতিবাদ করায় মারপিট করায় প্রতারক ভাইয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে নির্যাতনের শিকার বোন।

এ ব্যাপারে বাড়ির মালিক মোসাঃ পিয়াশা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যার নং- ৪৮৪৯ তারিখ – ৬/১০/২০১৯ ইং।

অভিযোগে রামারবাগ এলাকার মৃত সালাউদ্দিনের কন্যা মোসাঃ পিয়াশা আক্তার উল্লেখ করেন,বিবাদী শামীম সহ আমরা দুই ভাই, একবোন। আমার পিতা সালাউদ্দিন জীবদ্দশায় সকল ভাই বোনের মাঝে তাহার সম্পত্তি অছিয়ত নামা দলিলমূলে বন্টন করে দেন।

সেই দলিল মূলে পৈত্রিক সম্পত্তি মালিক হইয়া ভোগ দখল করে আসছি। আমি পৈত্রিক বাড়ি হতে একটু দুরে বসবাস করায় বিবাদী শামীম বসতবাড়ির একটি অংশ জোরপূর্বক দখল করে রাখে।

গত ৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় জুলুমের প্রতিবাদ করায় এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। লাঠি দিয়ে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন জড়ো হলে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

এসআই আমজাদ হোসেনকে অভিযোগের তদন্তভার প্রদান করা হয়েছে। এর আগে ২০১৮ সালের ২০ ডিসেম্বর প্রতারক শামীম সরদারের বিরুদ্ধে আরেক টি অভিযোগ দায়ের করা হয়েছিল। এসআই দেবব্রত সেটির তদন্ত করেছিল।

২০১৯ সালের ১৩ জানুয়ারী শামীম সরদারের মা নিলুফা বেগম তার প্রতারক পুত্র শামীমের বিরুদ্ধে জমি দখল করার হুমকি, বাড়ির ভাড়া তুলে নেয়ার অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এসআই আমজাদ হোসেন সেটির তদন্ত করেন।

পিয়াশা আক্তারের নামে নামজারী থাকা সত্বেও প্রতারক ভাই শামীমের হুমকি চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে পিয়াশার পরিবার। এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..