রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আওতাধীন আরসিসি সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা এলাকায় জেলা প্রশাসক হুররা হাউজ-মায়া দোকান থেকে ঠাকুরবাড়ী হাউজ সায়মা ফেব্রিকস এ সড়ক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ, জেলা সহকারী কমিশনার (গোক্নীয়) তামসিদ ইরাম খান, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী উপ-সহকারী আশরাফ, আরিফুল ইসলাম, কার্য-সহকারী আনিসুজ্জামান, মেসার্স বিনিময় ট্রেডার্সের ঠিকাদার প্রতিনিধি হারুন অর রশিদসহ আরো অনেকে।

হুররা হাউজ-মায়া দোকান থেকে ঠাকুরবাড়ী হাউজ সায়মা ফেব্রিকস পর্যন্ত ১ হাজার ৮৩ মিটার আরসিসি সড়কটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা। এ সড়কটি নির্মানাধীন কাজ করছে মের্সাস বিনিময় ট্রেডার্স। কাজের মেয়াদ ধরা হয়েছে ১২ মাস। আগামী মার্চে এ সড়কের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকাদার ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..