ফতুল্লার লালপুর বটতলা মন্দির কমিটির উদ্যোগে গঙ্গাপূজা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার লালপুর বটতলা মন্দির কমিটির উদ্যোগে গঙ্গাপূজা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

ফতুল্লার লালপুর বটতলা মন্দির কমিটির উদ্যোগে গঙ্গাপূজা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
ফতুল্লার লালপুর বটতলা মন্দির কমিটির উদ্যোগে গঙ্গাপূজা অনুষ্ঠিত

ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার লালপুর বটতলা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার ১ নভেম্বর কালীমন্দির প্রাঙ্গনে বার্ষিক শ্রীশ্রী গঙ্গাদেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শতশত নর-নারী মন্দির প্রাঙ্গনে সমাবেত হয়ে মঙ্গল কামনায় প্রার্থনা জানিয়ে পুষ্পাঞ্জলী প্রদান করে।

লালপুর বটতলা মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস বলেন, বিগত ৪ বছর পূর্বে পঙ্কজ চক্রবর্তীর একমাত্র ছেলে দশম শ্রেণীর ছাত্র পল্লব চক্রবর্তী (১৫) দুর্গা প্রতিমা বিসর্জন দিতে এসে সলিল সমাধি হয়। তার স্মৃতিকে স্মরণ করে প্রতিবছর এখানে গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি আরো বলেন, এখানে স্থায়ী কোন ঘাট না থাকায় বটতলায় এই গঙ্গাপূজা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি স্থায়ী পাকাঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকেও অবগত করা হয়েছে। অবগত করা সত্ত্বেও জনকল্যাণার্থে এখানে পাকা ঘাটটি নির্মাণ করা হয়নি। তিনি এলাকাবাসীর পক্ষে এখানে একটি স্থায়ী পাকাঘাট নির্মাণের জোর দাবী জানান।

পূজা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ মোদক ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, লালপুর বটতলা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, আদিত্য সরকার, সুমিত দাস, প্রদীপ দত্ত, সুমন ঘোষ, নন্দলাল বসাক, প্রদীপ কুমার সরকার, অখিল রায়, মিঠুন বসাক, রবিন ঘোষ, জয় মন্ডল প্রমুখ। পূজান্তে প্রদীপ ফলাদিসহ পূজারীরা দাপা (গরুর হাট) বুড়িগঙ্গা ঘাটে প্রদীপ ভাসিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় সমবেত হয়ে প্রার্থনা জানায়। প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেন স্বপন চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..