ফতুল্লার লালপুরে সন্ত্রাসী মইজ্জার হাতে এলাকাবাসী জিম্মি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার লালপুরে সন্ত্রাসী মইজ্জার হাতে এলাকাবাসী জিম্মি
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

ফতুল্লার লালপুরে সন্ত্রাসী মইজ্জার হাতে এলাকাবাসী জিম্মি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
ফতুল্লার লালপুরে সন্ত্রাসী মইজ্জার হাতে এলাকাবাসী জিম্মি
বামে মুজিবর ওরফে মইজ্জা ও ডানে পপেল।

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার লালপুরে যুবগীল কর্মী পরিচয়দানকারী সন্ত্রাসী মুজিবর ওরফে মইজ্জা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বাড়ির সামনে সরকারী রাস্তা তার সম্পত্তি বলে অযৌক্তিকভাবে টাকা-পয়সা দাবি করে। এতে করে এলাকার সাধারণ মানুষ তার কাছে জিম্মি হয়ে পড়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টায় স্বপন মন্ডল নামের এক ব্যাক্তির কাছে চাঁদাদাবি করলে ঐ ব্যাক্তি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে মুজিবর ওরফে মইজ্জা। পরে স্বপন মন্ডল মুজিবর ওরফে মইজ্জা ও তার ছেলে পপেল এর বিরুদ্ধে থানায় অভিযোগ করে।

অভিযোগের বরাত দিয়ে স্বপন মন্ডল জানায়, আমার বাড়ির সামনে রাস্তা তার সম্পত্তি দাবি করে আমি ও আমার পরিবারের সদস্যদের চলাফেরা করিতে দিবে না মর্মে হুমকি দেয়। যদি আমি ৪০ হাজার টাকা না দেই তাহলে রাস্তায় চলাফেরা করতে দিবে না বলে হুমকি দেয়। গত ১ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে মুজিবর আমাকে ডেকে টাকা দাবি করে টাকা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করথে নিষেধ করলে একপর্যায়ে মুজিবর ও তার ছেলে পপেল এলোপাতাড়ি মারধর শুরু করে। আমার ভাই পবন প্রতি মন্ডল এসে মুজিবর ও তার ছেলে পপেলকে বাধা দিলে তাকেও মারধর করে নীলাফুলা জখম করে। তাদের যদি টাকা না দেই তাহলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

স্বপন মন্ডল আরো জানান, গত ৪ অক্টোবর আমার ভাই পবন প্রতি মন্ডলের কাছে অযৌক্তিকভাবে টাকা পয়সা দাবি করে, টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার ভাইকেও মারধর করে। এ ঘটনায় আমার ভাই ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ফতুল্লার লালপুরে পেশকারের বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করছেন মুজিবর ওরফে মইজ্জার পরিবার। মুজিবর ওরফে মইজ্জা ও তার ছেলে পপেল এলাকায় যুবলীগ কর্মী পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল করিম খাঁন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..