শিশু জয়ন্ত হত্যা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শাহীন গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শিশু জয়ন্ত হত্যা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শাহীন গ্রেফতার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

শিশু জয়ন্ত হত্যা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শাহীন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
শিশু জয়ন্ত হত্যা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শাহীন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জের চাঞ্চল্যকর “শিশু জয়ন্ত হত্যা” মামলায় মৃত্যুদ- প্রাপ্ত প্রধান আসামী শাহিন (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ৭ মার্চ রূপগঞ্জের মঙ্গলখালী এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন মঙ্গলখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাবের এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মামলার সূত্রে জানা যায় যে, গত ৫ জুন ২০১৮ সালের শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামীরা। ভিকটিম শিশু জয়ন্ত চন্দ্র দাস (১০) রূপগঞ্জের বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। ২০১৮ সালের ৬ই জুন মুক্তিপণের ৫ লাখ টাকা না পেয়ে স্কুলছাত্র জয়ন্ত চন্দ্র দাস (১০)কে শ্বাসরোধে হত্যা করে অপহরণকারীরা। অপহরণের ৬ই জুন ২০১৮ ইং তারিখ উপজেলার বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

পরে এই ঘটনায় ভিকটিমের বাবা চৈতন্য চন্দ্র দাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গত ৫ মার্চ ২০২৪ ইং তারিখ দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামী শাহিন (৩০) সহ বাকি ০২ জন আসামীরা পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩০), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..