অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত একমাত্র আসামী মোঃ এবাদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। গত ২৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মোঃ আমিনুল হক আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

এদিন দণ্ডপ্রাপ্ত রূপগঞ্জের টাওড়া এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে এবাদুল্লাহকে (৪৩) রূপগঞ্জ থানাধীন গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২০০০ সালের ৫ জুলাই আসামি এবাদুল্লাহ তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে আসামি তার স্ত্রী লিপি আক্তারকে মারধর করে ও শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ নজুম উদ্দিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ২৯ ফেব্রুয়ারি বাদীর বড় মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এবাদুল্লাহকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..