ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অনলাইন ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সাজাপ্রাপ্ত এবং ঋণখেলাপী থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয় বলে জানান এই উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

দেশব্যাপী আলোচিত ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংককগামী একটি উড়োজাহাজ থেকে গ্রেপ্তার হয়ে চার বছর জেল খাটার পর গেল বছরের ২৩ অক্টোবর জামিনে মুক্তি পান সেলিম।

এদিকে, গত শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সেলিম। ওই সময় তিনি দাবি করেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে ক্ষমতার অপব্যবহার করে একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে তাকে হয়রানি করেছে।

যাচাই-বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হলেও বৈধতা ফিরে পেতে আপিল করবেন বলে জানান তার ব্যক্তিগত আইনজীবী কামাল হোসেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে সেলিম প্রধান ছাড়া বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বড়ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মূর্তজা পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..