ফতুল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

ফতুল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
ফতুল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানার নব্য আওয়ামী লীগের ৭ জন আসামীর ছবি সাংবাদিকরা তুলতে গেলে আসামী ও পরিবার কর্তৃক সাংবাদিকদের বিভিন্ন প্রকার হুমকি প্রদান করায় জামাই সেলিমগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন জাগো নারায়ণগঞ্জ২৪.কমের ভ্রাম্যমান প্রতিনিধি মোসাঃ মনিকা আক্তার। মঙ্গলবার (৫ নভেম্বর) মনিকা আক্তার এ সাধারন ডায়েরি করেন যার নং-২৯৪ (৫/১১/১৯ইং)।

সাধারণ ডায়েরিতে মনিকা আক্তার উল্লেখ করেন, সোমবার (৪ নভেম্বর) দুপুরে একটি মামলায় আসামী ফতুল্লা থানার রামারবাগের আঃ গফুরের ছেলে আজিম(২৫), মৃত নুর উদ্দীনের ছেলে জামাই সেলিম (৫৫), মারফত আলীর ছেলে রবিন (২৫), নুর ইসলামের ছেলে ইমু (২৮),আবু ওহাবের ছেলে হৃদয় (২৮), আব্দুর রবের ছেলে বরকত (৩০) ও আমজাদের ছেলে আলামিন (৩০) আত্মসমর্পন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আসামীদেও জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আদালত থেকে বের হয়ে কারাগারে নেয়ার সময় মনিকাসহ আরো ৬/৭ জন সাংবাদিক তাদের ছবি তুলতে গেলে জামাই সেলিমসহ নামীয় আসামী এবং তাদের স্বজনরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদান করেন। আসামীরা জামিনে মুক্ত হয়ে অথবা অজ্ঞাত ব্যক্তি দিয়ে যে কোন সময় আমার ক্ষতিসাধন করতে পারে এ মর্মে নিজের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারন ডায়েরি করলাম।

উল্লেখ্য, চলতি বছর মার্চের ২২তারিখ একটি বিচারে রামারবাগ মসজিদ সংলগ্ন রাস্তায় বাদী, ভিকটিম ও সাক্ষীরা আসকে আসামীরা রামদা, চাপাতি, লোহার পাইপ, হকি স্টিক সহ লাঠি দিয়ে হামলা করে আঃ গফুরের নির্দেশে। এর ফলে দেলোয়ারের মাথায় কোপ দেয় এবং উপস্থিত সকল বাদী ও সাক্ষীদের মারধর করে।কাঠেরপুলের মোঃতালেব আলীর ছেলে মোঃ জুয়েল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে। আসামীরা মামলায় জামিন পেয়ে মুক্ত থাকার পর ৪নভেম্বর পূনরায় আদালতে আত্মসমর্পনন করে জামিনের জন্য আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে ৭জন আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। উক্ত আসামীরা ফতুল্লা রামারবাগ ও আশপাশ এলাকায় নিজেদেরকে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও নব্য আওয়ামী লীগার মোঃ মোস্তফা কামালের প্রভাব বিস্তার করে ব্যাপক অপকর্ম করে বেড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..