আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর : ফরিদ আহমেদ লিটন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর : ফরিদ আহমেদ লিটন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর : ফরিদ আহমেদ লিটন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর : ফরিদ আহমেদ লিটন

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ মোঃ ফরিদ আহমেদ লিটন বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের একটি শক্তি। যে দলের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে দীক্ষিত। স্বাধীনতার প্রতিক নৌকার মাঝিদের মাঝে সদস্য ফরম বিতরন করতে পেরে আমি খুবই আনন্দিত। আজ যারা এ দলের নতুন সদস্য ফরম পাচ্ছেন তারা কোন প্রকার অনিয়মের ভেতরে যাবেন না এবং এ দলে ভেতরে কোন বিএনপি-জামাতের সদস্য প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখবেন। ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় দলীয় কার্যালয়ে ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর কবির হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী আফসার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান, ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিন্টু পাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা আমানউল্লাহ, ফরহাদ হোসেন, বিল্লাল হোসেন পাপ্পু, শিশির হোসেন, ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন দেওয়ান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে স্বচ্ছতা যেখানে কোন অপরাধীর স্থান নেই। আওয়ামী লীগে বর্তমানে অনেক হাইব্রিড নেতা রয়েছে। ২০০৮ সালের পরে যারা দলে ডুকেছে তারা পদ পাবেনা। প্রয়োজনে তাদের বের করে দিতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নেত্রীর নির্দেশ দূর্নীতিবাজ, মাদক, সন্ত্রাসী, ভূমিদস্যুরা যেন দলে ভীড় করতে না পারে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর। বহিরাগতরা যেন দলে না ভীড়তে পারে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..