রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ মে, ২০২৪
রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক অভিযানে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ মে) বিকালে তারাব পৌরসভার নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে এ পরিমাণ ভারতীয় চিনি পাওয়া যায় বলে জানান সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া রবিন মিয়া জানান, এর মধ্যে ১৪৪ বস্তা চিনিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ কোম্পানির স্টিকার লাগানো ছিল।
“বস্তায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির স্টিকার থাকলেও তাতে ভারতীয় চিনি ছিল। জানতে চাইলে দেওয়ান এন্টারপ্রাইজের মালিক বলেন, তিনি ফ্রেশ কোম্পানির স্টিকারযুক্ত অবস্থাতেই এসব চিনি কিনেছেন। তবে, এরমধ্যেও ভারতীয় চিনি রয়েছে বলে জানান। এগুলো এভাবেই বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের।”

বাজারজাতকরণের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় চিনি মজুদ করায় কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী দেওয়ান এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিনি পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলেও জানান জেলা প্রশাসনের এই ম্যাজিস্ট্রেট।

অভিযানে র‍্যাব-১১ ও কৃষি বিপণন কার্যালয়ের সদস্যরা সহায়তা করেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..