কেন্দ্রীয় কারাগারে মৃত্যু নারায়ণগঞ্জের আসামীর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কেন্দ্রীয় কারাগারে মৃত্যু নারায়ণগঞ্জের আসামীর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

কেন্দ্রীয় কারাগারে মৃত্যু নারায়ণগঞ্জের আসামীর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
কেন্দ্রীয় কারাগারে মৃত্যু নারায়ণগঞ্জের আসামীর

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায়।

কারাগারে অসুস্থ হলে অচেতন অবস্থায় তাকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রোববার (৫ মে) রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী সাইফুল ইসলাম জানান, রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মো. জাহাঙ্গীর হোসেন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২৫৪৫/এ। তার বাবার নাম কাসেম আলম। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন সে বিষয়ে বলতে পারব না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..